ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ছয় সিটিতে প্রশাসক নিয়োগে সরকারের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: ছয়টি সিটি কর্পোরেশনে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে জনমতের পরিপন্থী দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, এ ধরনের পদক্ষেপ স্থানীয় সরকারে গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে পারে এবং নির্বাচনের পথকে অনিশ্চিত করে তুলছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনে সরকারঘনিষ্ঠ ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলেও তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের প্রধান প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া, যেখানে বিচার ও সংস্কারের পাশাপাশি নির্বাচনভিত্তিক স্থানীয় সরকার গঠন করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার পর স্বাভাবিকভাবেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রত্যাশা তৈরি হয়েছিল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সে ধরনের ইঙ্গিত মিলছিল।
তার অভিযোগ, এমন পরিস্থিতিতে নির্বাচনের পরিবর্তে দলীয় পদধারীদের প্রশাসক হিসেবে বসানো জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করার শামিল। এতে জনমনে সন্দেহ তৈরি হয়েছে যে, এই পদক্ষেপ হয়তো স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার পরিকল্পনার অংশ, এমনকি ভবিষ্যতে অনিয়মিত নির্বাচনের ক্ষেত্রও প্রস্তুত করতে পারে।
জামায়াত এই সিদ্ধান্তকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী উল্লেখ করে অবিলম্বে প্রশাসক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে সিটি কর্পোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)