ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
দুই সিটির নির্বাচনী লড়াইয়ে নামছে এনসিপি; সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: ঢাকার আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে চমক দিতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুই মহানগরের মেয়র পদের লড়াইয়ে অংশ নিতে নিজেদের দুই হেভিওয়েট নেতার নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করে বড় ধরনের নির্বাচনী রণকৌশল সাজানোর ইঙ্গিত দিচ্ছে দলটি। মূলত তরুণ নেতৃত্বকে সামনে এনে ভোটারদের নজর কাড়াই দলটির বর্তমান লক্ষ্য।
এনসিপির নীতি-নির্ধারণী সূত্রের খবর অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের অন্যতম পরিচিত মুখ ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচনী মাঠে দলের ঝাণ্ডা ধরবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া সমন্বয়ক মাহবুব আলম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের প্রাথমিক পর্যালোচনায় এই দুই নেতার নামই সম্ভাব্য প্রার্থী হিসেবে শীর্ষে রয়েছে।
এবারের নির্বাচনে এনসিপি এককভাবে নয়, বরং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ছায়াতলে থেকে লড়ার পরিকল্পনা করছে। আসন সমঝোতা ও নির্বাচনী কৌশল নির্ধারণে ইতোমধ্যে জোটের শরিকদের মধ্যে আলোচনাও শুরু হয়েছে। মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে, যা নিয়ে শিগগিরই জামায়াতসহ জোটের অন্য শরিকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবে এনসিপি নেতৃত্ব।
দলটির অভ্যন্তরীণ আলোচনা থেকে জানা গেছে, পবিত্র রমজান মাসের পরপরই সিটি নির্বাচনের ঢামাডোল শুরু হতে পারে। এই সময়ের মধ্যেই সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর দিচ্ছে দলটি। মেয়রের দৌড়ে ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নামও দলের ভেতরে বেশ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে।
মিডিয়া সমন্বয়ক মাহবুব আলম দলের অবস্থান পরিষ্কার করে বলেন, "আমরা আসিফ মাহমুদ ও আরিফুল ইসলাম আদীবকে নিয়ে এগোচ্ছি। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা দলের উচ্চপর্যায় থেকে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।" দুই তরুণ প্রার্থীর এই আগাম প্রস্তুতির খবর ঢাকার রাজনীতির মাঠে নতুন এক মেরুকরণের আভাস দিচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম