ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল: কবে, কখন-জানুন সময়সূচি
সরকার ফারাবী: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দল শুরু করেছে পূর্ণমাত্রায় প্রস্তুতি কার্যক্রম। আগামী শনিবার সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।
তবে এখানেই শেষ নয়। বিশ্বকাপের আগে নিজেদের আরও ঝালিয়ে নিতে আগামী মার্চ মাসে ইউরোপের দুই শক্তিশালী দলের বিপক্ষে মুখোমুখি হবে সেলেসাওরা।
ফ্রান্সের বিপক্ষে মহারণ
ইএসপিএনের প্রতিবেদনে জানা গেছে, আগামী ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরো শহরের জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচে কার্লো আনচেলোত্তির শিষ্যরা লড়বে কিলিয়ান এমবাপ্পে ও আন্তোয়ান গ্রিজম্যানের নেতৃত্বাধীন শক্তিশালী ফ্রান্স দলের বিপক্ষে।
তিন দিন পর ক্রোয়েশিয়ার মুখোমুখি
ফ্রান্স ম্যাচের তিন দিন পর, অর্থাৎ ৩১ মার্চ, যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচেও আনচেলোত্তি বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করবেন।
যুক্তরাষ্ট্রে ফুটবল উৎসবের প্রস্তুতি
যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ব্রাজিল ও ফ্রান্সের ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে এই দুই ম্যাচ আয়োজনের বিষয়ে একমত হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ফ্রান্স যদি আগামী বৃহস্পতিবার ইউক্রেনের বিপক্ষে জয় পায়, তবে তারা সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ব্রাজিল ইতোমধ্যেই টুর্নামেন্টের মূলপর্বে তাদের স্থান নিশ্চিত করেছে।
ইএসপিএনের তথ্যমতে, ব্রাজিল ম্যাচের পর ফ্রান্স আরও একটি প্রীতি ম্যাচ খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো অথবা যুক্তরাষ্ট্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত