ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-শান্তর সেঞ্চুরিতে বিশাল লিড-দেখুন (LIVE)
সরকার ফারাবী: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে ম্যাচে প্রভাব বিস্তার করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষে টাইগাররা প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে ২৮৬ রানে অলআউট হয়, ফলে বাংলাদেশ ৩০১ রানের বিশাল লিড পায়।
ব্যাট হাতে বাংলাদেশের আধিপত্য
প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল সম্পূর্ণ দাপুটে। ওপেনার মাহমুদুল হাসান জয় একা হাতে গড়েছেন রানের পাহাড় ২৮৬ বলে ১৭১ রানের অসাধারণ ইনিংসে ১৪টি চার ও ৪টি ছক্কার মারভরা ব্যাটিং প্রদর্শন করেন তিনি। তার সঙ্গী সাদমান ইসলামও খেলেন দারুণ ইনিংস, ১০৪ বলে করেন ৮০ রান।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেখালেন নেতৃত্বের নৈপুণ্য, ১১৪ বলে ১৪টি চার হাঁকিয়ে তুলে নেন তার দুর্দান্ত সেঞ্চুরি (১০০)। অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও দলকে এগিয়ে নেন ৮২ রানের ইনিংস খেলে। ইনিংসের শেষ দিকে দ্রুত রান তুলতে উইকেটরক্ষক লিটন দাস খেলেন ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস, যা দলকে ৫৫০ রানের ওপরে নিয়ে যায়।
আয়ারল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তরুণ স্পিনার ম্যাথু হামফ্রেস, যিনি ১৭০ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। ব্যারি ম্যাকার্থি দখল করেন ২টি উইকেট।
আয়ারল্যান্ডের ইনিংসে স্টার্লিং ও কারমাইকেলের প্রতিরোধ
বাংলাদেশের ৫৮৭ রানের জবাবে আয়ারল্যান্ডের শুরুটা ভালো হলেও মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ওপেনার পল স্টার্লিং ৯টি চার মেরে করেন ৬০ রান, আর তিন নম্বরে নামা কেড কারমাইকেল ১২৯ বলে ৫৯ রান করেন।
এর পাশাপাশি কার্টিস ক্যাম্পার (৪৪), লরকান টাকার (৪১) ও জর্ডান নেইল (৩০) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ফলে দলটি ২৮৬ রানে অলআউট হয়ে পড়ে এবং ফলো-অন এড়াতে ব্যর্থ হয়।
বাংলাদেশের স্পিনে ধস আইরিশ ব্যাটিংয়ে
টাইগারদের বোলিং আক্রমণে সবচেয়ে কার্যকর ছিলেন মেহেদী হাসান মিরাজ। ২৩ ওভার বল করে মাত্র ৫০ রান খরচে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও হাসান মুরাদ নেন ২টি করে উইকেট। ডেব্যুট করা পেসার হাসান মাহমুদও ৪২ রান দিয়ে ২ উইকেট নিয়ে নিজের উপস্থিতি জানান দেন।
ম্যাচে বাংলাদেশের দাপট
প্রথম ইনিংসে ৩০১ রানের লিড পাওয়ায় এখন ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশ দলের হাতে। চতুর্থ দিনে তারা ফলো-অন করাবে নাকি ব্যাট করে আরও বিশাল লক্ষ্য দেবে এ নিয়ে চলছে ক্রিকেট মহলে নানা আলোচনা।
সরাসির দেখতে এখানেক্লিককরুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত