ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
১৫২ রান তাড়ায় চাপে পড়েও জয় ইংল্যান্ডের
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয়।
স্কটল্যান্ড টস হেরে আগে ব্যাট করে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। জবাবে ১৮ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়ায় তৃতীয় বলেই আউট হন ফিল সল্ট। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি জস বাটলারও। ১৩ রানে ২ উইকেট হারানোর পর দলকে সামলে নেন টম ব্যান্টন ও জেকব বেথেল। দুজন মিলে ৪৫ বলে ৬৬ রানের জুটি গড়েন। বেথেল করেন ৩২ রান।
পরে হ্যারি ব্রুক দ্রুত ফিরে গেলেও স্যাম কারানকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন ব্যান্টন। ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। কারান করেন ২৮ রান।
এর আগে বল হাতে শুরুটা ভালো ছিল ইংল্যান্ডের। তৃতীয় ওভারে জোড়া উইকেট নেন জোফ্রা আর্চার। পাওয়ার প্লের শেষ ওভারে উইকেট পান স্যাম কারান। এতে ৪২ রানে ৩ উইকেট হারায় স্কটল্যান্ড।
চাপ সামলে টম ব্রুস ও রিচি বেরিংটন ৭১ রানের জুটি গড়েন। ব্রুস করেন ২৪ ও বেরিংটন ৪৯ রান। তবে পরপর দুই ওভারে তারা ফিরলে শেষদিকে ধস নামে। শেষ ৭ উইকেট হারায় মাত্র ৩৯ রানে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)