ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, আতঙ্কে রাজধানীবাসী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ জনতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে। প্রায় দুপুর ১টার দিকে সংঘটিত এ ঘটনায় মুহূর্তের মধ্যেই ভবনটির ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, চারপাশে ছুটোছুটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রশিবিরের কর্মীরা “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” স্লোগান দিতে দিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং পরে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এর আগে, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’ প্রতিহত করতে দুপুরের দিকে গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। তাদের হাতে ছিল লাঠি, মাথায় বাঁধা জাতীয় পতাকা। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার নিয়ে তারা সেখানে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শিবির কর্মীরা প্রথমে কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ড ভাঙচুর করে এবং পরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। অগ্নিসংযোগের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময়ও বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। পরবর্তীতে ভবনটি কয়েক মাস অব্যবহৃত থাকার পর জুলাই গণঅভ্যুত্থনের পক্ষের সংগঠনগুলো সেখানে প্রতিষ্ঠা করে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’।
এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর (সোমবার) এ মামলার রায় ঘোষণা করা হবে।
বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশনের পক্ষে মামলাটি পরিচালনা করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম. এইচ. তামিম ও ফারুক আহম্মদ। রায় ঘোষণাকে ঘিরে ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত