ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে বড় ধস, ডিএসই সূচক ৪ মাসের মধ্যে সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক:ফের বড় ধস নেমেছে দেশের শেয়ারবাজারে। একদিনের স্বল্প উত্থানের পর বুধবার (১২ নভেম্বর) লাল রঙে রাঙা হয়েছে পুরো বাজার। টানা দরপতনের বৃত্ত থেকে বেরোতে না পারায় এদিনও অধিকাংশ সিকিউরিটিজের দরে বড় পতন দেখা যায়। এতে প্রধান সূচক ডিএসইএক্স নেমে এসেছে সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। একইসঙ্গে লেনদেনও নেমে গেছে ৩০০ কোটি টাকার নিচে, যা জুনের পর সর্বনিম্ন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে বুধবার মোট ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে মাত্র ৫৩টির দর বেড়েছে, বিপরীতে ৩০১টির দর কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ দরপতন হওয়া সিকিউরিটিজের সংখ্যা দরবৃদ্ধির তুলনায় প্রায় ছয় গুণ বেশি। ‘এ’ ক্যাটাগরির ১৭২টি, ‘বি’ ক্যাটাগরির ৭১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৮টি শেয়ার ও ইউনিট এদিন দর হারিয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজের দরপতনে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ পয়েন্টে—যা গত ২৫ জুনের পর সর্বনিম্ন। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৮৭৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) একদিনে ১১ পয়েন্ট কমে ১ হাজার ৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আর বাছাই করা ৩০ কোম্পানির সূচক ডিএসই-৩০ কমেছে ১৮ পয়েন্ট, বর্তমানে এর অবস্থান ১ হাজার ৮৯৯ পয়েন্ট।
লেনদেনেও নেমে এসেছে বড় ধস। বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯০ কোটি ১৪ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি ৬১ লাখ টাকা কম। এ পরিমাণ লেনদেন গত ২৩ জুনের পর সর্বনিম্ন। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)