ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ক্রমশ ঘন হচ্ছে ইউরোপ-রাশিয়া সংঘাতের ছায়া
আন্তর্জাতিক ডেস্ক: চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ।
স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) সার্বিয়ান টেলিভিশন পিঙ্ক টিভি-র এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।
ভুচিচ বলেন, ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধের ঝুঁকি ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। সব তথ্য বিশ্লেষণ করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি। এটি কোনো ফাঁকা কথা নয়—সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও জানান, তার এই মন্তব্য এসেছে মূলত ফরাসি সেনাবাহিনীর জেনারেল স্টাফ প্রধান ফাবিয়েন ম্যান্ডনের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে। কয়েকদিন আগে ম্যান্ডন বলেন, ফরাসি সেনাবাহিনীকে তিন থেকে চার বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে।
সার্বিয়ান প্রেসিডেন্ট ভুচিচ বলেন, পশ্চিমা দেশগুলো ও রাশিয়ার পরস্পরবিরোধী লক্ষ্যগুলো সার্বিয়াকে এখন ‘দুই পাথরের মাঝে চাপা পড়া’ অবস্থায় ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে সার্বিয়াকে আত্মরক্ষার জন্য নিজেদের সামরিক বাহিনী আরও শক্তিশালী করতে হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত