ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নি-হ-ত ৮৭
আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে অন্তত ৮৭ জনে পৌঁছেছে। ডুবার পর এখনো বহু নাবিক নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বুধবার সংঘটিত এ হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইরানি জাহাজে আঘাত হানার তথ্য নিশ্চিত করেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন—হামলায় কমপক্ষে ৮৭ জনের মৃত্যু হয়েছে।
শ্রীলঙ্কা কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, নথিপত্র পর্যালোচনায় এমনটাই ধারণা করা হচ্ছে।
জরুরি সংকেত পাওয়ার পর উদ্ধার তৎপরতায় নামে শ্রীলঙ্কা নৌবাহিনী। তারা ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইরিস ডেনা থেকে ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১০০ জনকে এখনও নিখোঁজ হিসেবে ধরা হচ্ছে। সে হিসেবে অন্তত ৬৮ জনের ভাগ্য এখনো অজানা রয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের