ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঈদের ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে ঈদের ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার। আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘প্রথম সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ১৮ মার্চ থেকে ঈদের ছুটির অনুমদোন দেয়া হয়।’
চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার ওপর ভিত্তি করে ২১ মার্চ ঈদুল ফিতর ধরে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ও পরে ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা ছিল। এর সাথে যুক্ত হলো নতুন আরও একদিন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের সরকারি ছুটি। মাঝখানে ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা থাকলেও আজকের সিদ্ধান্তের ফলে সেই দিনটিও সাধারণ ছুটির আওতায় এলো। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের লম্বা ছুটি পাচ্ছেন।
এছাড়া, কেউ যদি ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ ছুটি নিতে পারেন, তবে তিনি টানা ১২ দিনের দীর্ঘ ছুটি ভোগ করতে পারবেন। কারণ ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সাধারণ ছুটির সাথে ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে দীর্ঘ এক অবসরের সুযোগ তৈরি হলো সরকারি চাকুরেদের জন্য।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি