ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে সম্মুখ যু'দ্ধ
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলীয় খাইম শহরে দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর তীব্র সম্মুখ যুদ্ধ শুরু হয়েছে।
বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি সেনারা খাইম সীমান্ত দিয়ে লেবাননের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে তারা এই প্রতিরোধের মুখে পড়ে।
বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসরায়েলি পদাতিক বাহিনীর একটি দল খাইম শহর দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা চালায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই দুই পক্ষের মধ্যে সরাসরি গোলাগুলি শুরু হয়।
হিজবুল্লাহর দাবি, এই সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের মধ্যে বেশ কয়েকজন হতাহত হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় দুই পক্ষের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।
আলাদা এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের কিরাত সামোনা (Kiryat Shmona) এলাকায় একঝাঁক রকেট নিক্ষেপ করেছে। সেখানেও ইসরায়েলি সেনাদের অবস্থানে আঘাত হানা হয়েছে এবং এতে বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলার পাশাপাশি স্থলপথেও উত্তেজনা চরমে পৌঁছেছে। হিজবুল্লাহর এই পাল্টা আক্রমণ ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ