ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
হিজবুল্লাহর হা'মলায় বিধ্বস্ত ইসরায়েলের অ্যারোস্পেস সদর দফতর
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে রাতভর বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বুধবার (৪ মার্চ) ভোরে চালানো এই হামলায় ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদর দপ্তরসহ বেশ কয়েকটি সামরিক কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্থানীয় সময় বুধবার রাত ২টায় অধিকৃত ফিলিস্তিনের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ কোম্পানির সদর দফতরে একঝাঁক আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।’ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেছে।
সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, হিজবুল্লাহ শুধুমাত্র মধ্যাঞ্চলেই নয়, উত্তর ইসরায়েলের একটি ‘ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি’-তেও অত্যন্ত নিখুঁত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে। এছাড়া, উত্তর ইসরায়েলের সাফেদ শহরের কাছে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের সদর দপ্তর ‘দাদো ঘাঁটি’ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। মেতুলা এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ওপরও রকেট হামলার খবর পাওয়া গেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। সোমবার থেকে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত ৪০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলের গভীরে তাদের হামলার পরিধি বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ মূলত দেশটির বিমান ও প্রতিরক্ষা খাতের প্রধান প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান। এই সদর দপ্তরে হামলার বিষয়টি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। তবে এই হামলায় ইসরায়েলের পক্ষে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি তেল আবিব।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত