ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ইসি'র অফিস সহায়ক মো. জাফর ইকবাল চাকরিচ্যুত
নিজস্ব প্রতিবেদক: বিনা অনুমতিতে দীর্ঘ ৬০ দিনের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. জাফর ইকবালকে অবশেষে চাকরিচ্যুত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(৩)(গ) অনুযায়ী, পলায়নের তারিখ অর্থাৎ গত ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে অনুপস্থিত থাকায় তাকে 'চাকরি থেকে অপসারণ' করা হয়েছে।
নির্বাচন কমিশনের প্রশাসন ও অর্থ শাখার যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে চাকরিচ্যুতির এই নির্দেশ দেওয়া হয়।
আদেশে ইসি জানায়, মো. জাফর ইকবাল গত ২০২৩ সালের ১২ ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মর্মে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার অভিযোগ উত্থাপন করেন। তার এই কাজকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী 'অসদাচরণ' এবং বিধি ৩(গ) অনুযায়ী 'পলায়ন' হিসেবে চিহ্নিত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নং-০৭/২০২৪ রুজু করে গত বছরের ২৯ জুলাই অভিযোগনামা ও অভিযোগ বিবরণী তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় পাঠানো হলেও তিনি তা গ্রহণ করেননি। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পাওয়ায় মামলাটি তদন্তের সিদ্ধান্ত হয়। তদন্ত কর্মকর্তা সৈয়দ গোলাম রাশেদ, সহকারী সচিব (প্রশিক্ষণ ও সক্ষমতা) বারবার যোগাযোগ করার চেষ্টা করেও অভিযুক্তের কোনো সাড়া পাননি। তদন্তের সময় অভিযুক্ত উপস্থিত না হওয়ায় তদন্ত কর্মকর্তা গত বছরের ২২ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে 'অসদাচরণ' ও 'পলায়ন'-এর অভিযোগ সত্য প্রমাণিত হয়।
ইসি আরও জানায়, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২(৬) অনুযায়ী, ঢাকা মিরপুর-১ এর ৫ নং দক্ষিণ বিশিল, রোড নং-১১ ঠিকানায় তার বর্তমান বাসস্থানে নোটিশ টানানো হয়। অভিযুক্ত কর্মচারী গত ১৮ আগস্ট হাতে-হাতে নোটিশের একটি কপি রিসিভ করলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব দাখিল করেননি বা কোনো যোগাযোগ করেননি। নথি পর্যালোচনায় 'অসদাচরণ' ও 'পলায়ন'-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নিয়োগকারী কর্তৃপক্ষ সিনিয়র সচিব বিধি ৪(৩)(গ) অনুযায়ী পলায়নের তারিখ থেকে তাকে চাকরি হতে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)