ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ব্যবসায়ীদের জন্য সুখবর দিল সৌদি আরব
ডুয়া ডেস্ক: সৌদি আরব বিদেশি ব্যবসায়ীদের জন্য একটি নতুন সুযোগ নিয়ে এসেছে। এখন থেকে বিদেশিরা সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারবেন। সৌদি ক্যাপিটাল মার্কেট কর্তৃপক্ষ (সিএমএ) এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। যা দেশটির অর্থনৈতিক বৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হচ্ছে।
বর্তমানে সৌদি নাগরিক নয় এমন বিদেশিদের দেশে সম্পত্তি কেনার অনুমতি থাকলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা শুধুমাত্র সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত। তবে বিদেশিরা এই দুই শহরে সম্পত্তি ভাড়া নিতে পারবেন।
নতুন নির্দেশনাগুলির অধীনে বিদেশি বিনিয়োগ শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানির শেয়ার এবং বন্ডে সীমাবদ্ধ থাকবে। বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর জন্য কোম্পানির শেয়ারে সর্বাধিক ৪৯ শতাংশ মালিকানা রাখা যাবে।
সৌদি আরব খনিজ তেলের ওপর নির্ভরতাকে কমিয়ে নিজেদের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে চাইছে এবং এর জন্য ‘ভিশন ২০৩০’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল দেশের আবাসন খাতকে শক্তিশালী করা এবং সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ