ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন, সাত ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর আগ্রাসনে আরও সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনি গণমাধ্যমের বরাতে সোমবার সংবাদ সংস্থা মেহের এই তথ্য জানিয়েছে। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের লাশ বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহু লাশ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে। কিন্তু অব্যাহত বোমাবর্ষণ ও উদ্ধার সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছেন।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর একাধিকবার তা লঙ্ঘন করেছে ইসরাইল। এর ফলে এখন পর্যন্ত ২৪১ জন ফিলিস্তিনি নিহত এবং ৬১৯ জন আহত হয়েছে। এছাড়া ইসরাইলি বাহিনী গাজার পূর্বাঞ্চলে ব্যাপক বিমান ও গোলাবর্ষণ চালিয়েছে। বিশেষ করে খান ইউনুসের উত্তর-পূর্বাঞ্চলের আল-জান্নাহ এলাকায় হামলা হয়েছে।
অধিকৃত পশ্চিম তীর থেকে আল-মায়াদিন-এর এক সংবাদিক জানিয়েছেন, আল-কুদসের উত্তরের আল-রাম শহরে ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি তরুণদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে ইসরাইলি সেনারা ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত