ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিসিবির ফারুক আহমেদ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। হার্টে ব্যথা অনুভব করায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়লে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি (রিং বসানো) করার পরামর্শ দেন।
বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, বিকেলে ফারুক আহমেদের হার্টে রিং বসানোর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং তিনি সম্পূর্ণভাবে আশঙ্কামুক্ত।
ফারুক আহমেদ ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন। এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট তিনি বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ওই পদে ৯ মাস দায়িত্বে ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ৫ কারখানায় কর্মবিরতি