ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
স্বাধীনতার পরও দেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত থাকতে দেওয়া হয়নি : শিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক: ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “পাকিস্তানি শাসকদের অত্যাচারের পর আমাদের কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু দুঃখজনকভাবে স্বাধীনতার পরও পার্শ্ববর্তী একটি রাষ্ট্র তার আধিপত্যবাদী নীতির কারণে আমাদের স্বাধীন থাকতে দেয়নি।”
আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে কেন্দ্রীয় শিবিরের উদ্যোগে সৃজনশীল ও আকর্ষণীয় নববর্ষ প্রকাশনা সামগ্রী–২০২৬ এর মোড়ক উন্মোচন ও প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ অন্তর্ভুক্ত করে মূলত ইসলামবিদ্বেষ ছড়ানো হয়েছে। শেখ মুজিব জনপ্রিয় ছিলেন ভাষণ দিয়ে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় সততা, নৈতিকতা ও নেতৃত্বগুণের অভাবে তিনি ব্যর্থ হন। স্বাধীনতার পর বাকশালের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে রক্ষীবাহিনীর মাধ্যমে দেশ শাসনের চেষ্টা করেন।”
জাহিদুল ইসলাম বলেন, “১৯৭৪ সালের দুর্ভিক্ষ ছিল জাতির জন্য নির্মম এক অধ্যায়, কিন্তু তার কারণ ও প্রেক্ষাপট এখনো যথাযথভাবে বিশ্লেষণ হয়নি। ভবিষ্যৎ প্রজন্মকে সে ইতিহাস উদঘাটন করতে হবে।”
তিনি আরও বলেন, “১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। আমাদের এই পথচলা ছিল কঠিন, কিন্তু স্বপ্ন ছিল জুলুম-নির্যাতনমুক্ত সমাজ গড়ার। শহীদ কাসিম আলীসহ বহু নেতা সেই আদর্শে জীবন উৎসর্গ করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে