ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ছেলের জন্যই জীবনের সব ত্যাগ শ্রাবন্তীর
বিনোদন ডেস্ক :টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ব্যক্তিগত জীবনে যত চড়াই–উতরাইয়ের মুখোমুখি হয়েছেন, পেশাদার জীবনে কখনোই হাসিমুখ হারাননি। তিনবার বিয়ে ভাঙলেও ছেলের প্রতি দায়িত্বে তিনি অবিচল। দুই সাবেক স্বামী নতুন সংসার গড়লেও শ্রাবন্তী একাই ছেলেকে মানুষ করছেন।
অভিনেত্রী জানান, ছেলের জন্য একসময় নিজের ক্যারিয়ারকেও দ্বিতীয় স্থানে রেখেছিলেন। ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে মাত্র দশম শ্রেণিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। সিনেমাটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। কিন্তু এর কিছুদিন পরই ভালোবাসার টানে মাত্র ১৬ বছর বয়সে টালিউড পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। পরের বছরই মা হন—১৭ বছর বয়সে স্কুলের গণ্ডি পেরোনোর আগেই কোলে আসে সন্তান ঝিনুক।
সম্প্রতি এক পডকাস্টে শ্রাবন্তী বলেন, “আমার কাছে ‘প্রায়োরিটি’ খুব জরুরি। তখন ভেবেছিলাম, নিজেকে নয়, ছেলেকে সময় দেব। হয়তো এত ছোট বয়সে বিয়ে করা একটা পাগলামি ছিল, কিন্তু সেটাই কপালে ছিল। বিয়েটা না করলে হয়তো ছেলেকে পেতাম না।”
তিনি আরও যোগ করেন, “আমরা একসঙ্গে বড় হয়েছি—আমি নিজেও তখন ছোট, ছেলেও ছোট। ওর সঙ্গে সময় কাটাতে আমি ভীষণ উপভোগ করেছি। ছেলের জন্ম আর বেড়ে ওঠা—দুটোই আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে