ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হতে হবে: মির্জা ফখরল
নিজস্ব প্রতিবেদক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। জনগণ ‘গণভোট-সনদ’ কী, তা বোঝে না। সংস্কারের বিষয়ে বিএনপি রাজি আছে, যা রাজি হব না তা সংসদে গিয়ে পাস হবে।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, দেশে এখন যেসব সংকট দেখা যাচ্ছে, সবই তৈরি করা নাটক। জনগণ এসব বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়—‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’। বর্তমান সরকার জনগণের নয়, তারা জনগণের দুঃখ-কষ্ট বোঝে না।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য দামের নিশ্চয়তা দেওয়া হবে এবং ফ্যামিলি কার্ড চালু করা হবে।
মির্জা ফখরুল আরও বলেন, দাঁড়িপাল্লা আর ধানের শীষ—এই দুটি প্রতীকের মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। হয়তো পরেরবার নির্বাচনে অংশ নেওয়ার মতো শক্তি থাকবে না। তাই আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি