ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পার্থক্য কী? জেনে নিন
ডুয়া ডেস্ক: অনেক সময় মানুষ হার্ট অ্যাটাক এবং স্ট্রোককে একই রকম ভাবেন, যদিও এগুলো সম্পূর্ণ ভিন্ন রোগ। এই দুই অসুখের মূল পার্থক্য জানলে দ্রুত সঠিক ব্যবস্থা নেওয়া সম্ভব এবং জীবন রক্ষা করা যায়।
হার্ট অ্যাটাক কি?
হার্ট অ্যাটাক হলো হৃদপিণ্ডের একটি বিপজ্জনক রোগ। হৃদপিণ্ড অক্সিজেন সমৃদ্ধ রক্ত পেয়ে কাজ করে। তবে ধমনীতে প্লাক জমে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে হার্টের পেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে হার্ট কাজ বন্ধ করতে পারে। সাধারণ লক্ষণ হলো বুকে ব্যথা, চাপ লাগা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা। এটি একটি জরুরি অবস্থা, দ্রুত চিকিৎসা জরুরি।
স্ট্রোক কি?
স্ট্রোক হলো মস্তিষ্কের একটি গুরুতর সমস্যা। এটি ঘটে যখন মস্তিষ্কের রক্তনালী ব্লক হয়ে যায় বা ছিঁড়ে যায়। ব্লক হওয়ার কারণে মস্তিষ্কের কোষ মারা যায় (ইস্কেমিক স্ট্রোক), আর রক্তনালী ছিঁড়ে গেলে হেমারেজিক স্ট্রোক হয়। লক্ষণগুলো হলো শরীরের ভারসাম্য হারানো, কথা জড় হয়ে যাওয়া, চোখে সমস্যা, মাথা ঘোরা বা শরীরের একপাশ প্যারালাইজড হয়ে যাওয়া। স্ট্রোকও জরুরি অবস্থা, তাই তৎক্ষণাৎ হাসপাতালে যাওয়া প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)