ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নতুন বাংলাদেশে
“শুধু জুলাই চেতনা থাকবে, মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না”
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের নামে ব্যবসায়িক কার্যক্রম চলতে দেবে না তার নেতৃত্বাধীন ছাত্র সংগঠন। তিনি উল্লেখ করেছেন, পূর্ববর্তী ফ্যাসিবাদী আমলে কিছু দল মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি ব্যবহার করে ব্যবসায়িক স্বার্থ হাসিল করেছিল এবং শাহবাগ আন্দোলনের মাধ্যমেও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। নতুন বাংলাদেশের রাজনীতিতে শুধুমাত্র জুলাই চেতনা এবং স্বচ্ছ রাজনীতি থাকবে, এমন ব্যবসায়িক কর্মকাণ্ডের কোনো স্থান নেই।
সাদিক কায়েম আরও বলেন, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই আকাঙ্ক্ষা ধারণ করবে, সেই রাজনৈতিক চর্চাই সমর্থন পাবে। তিনি উপস্থিত সবাইকে শহীদদের আত্মত্যাগ ও গাজীদের সেক্রিফাইস স্মরণ করে ন্যায়নিষ্ঠ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফাও খাওয়ার মতো রাজনীতি চলবে না।
ডাকসু ভিপি সতর্ক করে বলেন, যারা ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করবে, তাদের ফলাফল আগে থেকে জানা। তিনি প্রবীণ রাজনীতিকদের উদ্দেশ্যে বলেন, তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা যথাযথভাবে ধারণ করছেন না এবং মধ্যে দাম্ভিকতা প্রকাশ পাচ্ছে। এছাড়া, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মন্তব্য করে বলেন, শহীদদের রক্তের ওপর বসে সরকার জুলাই চেতনা থেকে সরে গেছে এবং হত্যাকারীদের বিচার এখনও করা হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের