ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের পথ খুঁজছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে রাজনৈতিক সংলাপে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। একই দিনে এনসিপি, এবি পার্টিসহ আরও নয়টি দলও জামায়াতের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে।
ডা. তাহের বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, “কয়েক দিন আগে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি সংলাপের আহ্বান জানিয়েছিলাম। উপদেষ্টা পরিষদ এই আহ্বান অনুমোদন করেছে। বিএনপির মহাসচিব ইতিবাচক সাড়া দিয়েছেন এবং দলের নেতাদের সঙ্গে পরামর্শ করে আমাদের জানাবেন।”
তিনি আরও বলেন, “যদি বিএনপি সাড়া দেয়, তাহলে খুব শিগগিরই সরাসরি আলোচনায় বসার আশা করছি। ইতোমধ্যে নয়টি দল নিয়মিত বৈঠক করছে এবং তাদের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আলোচনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।”
ডা. তাহের জানান, দেশের রাজনৈতিক সংকট সমাধানে আলাপ-আলোচনার মাধ্যমে পথ খোঁজা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সব দল নির্বাচনের প্রস্তুতিতে নামবে এবং তখন আসন বণ্টন ও সমঝোতা বিষয়ক আলোচনা শুরু হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)