ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজারের ২২ বিনিয়োগকারীর ৪০০ কোটি টাকার জরিমানা বহাল
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ও বিডি ফাইন্যান্সের শেয়ার কারসাজির দায়ে ২২ জন বিনিয়োগকারীর ওপর আরোপিত প্রায় ৪০০ কোটি টাকার অর্থদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালত বিনিয়োগকারীদের আবেদনের প্রেক্ষিতে পূর্বে জারি করা স্থগিতাদেশ খারিজ করে দেন।
দীর্ঘ ছয় মাস শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন। ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আরোপিত অর্থদণ্ডের আদেশ বহাল থাকছে।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের শুরুতে বেক্সিমকো ও বিডি ফাইন্যান্সের শেয়ারদর কারসাজির অভিযোগে বিএসইসি ২২ জন বিনিয়োগকারীর বিরুদ্ধে প্রায় ৪০০ কোটি টাকার অর্থদণ্ড আরোপ করে। এ রায় চ্যালেঞ্জ করে বিনিয়োগকারীরা ২২টি রিট আবেদন করেন।
এরপর হাইকোর্ট রুল জারি করে দণ্ডাদেশের ওপর অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছিল।পরে বিএসইসি আপিল বিভাগে ২২টি সিভিল পিটিশন দাখিল করলে আপিল বিভাগের চেম্বার আদালত বিষয়টি হাইকোর্টের দ্বৈত বেঞ্চে চূড়ান্ত নিষ্পত্তির জন্য পাঠিয়ে দেয়।
রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার মাসুম ও ইকরামুল হক টুটুল।বিএসইসির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, শাহদীন মালিক এবং ব্যারিস্টার এ কে আজাদ।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর