ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
আবারও আফগানিস্তানে পাকিস্তানের বিস্ফোরক হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ইস্তানবুলে যুদ্ধবিরতি আলোচনার মাঝেই পাকিস্তান আফগানিস্তানের ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কাবুল। বৃহস্পতিবার আফগান সামরিক কর্মকর্তাদের ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করেছে।
আফগান সামরিক সূত্র জানিয়েছে, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে গোলা নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছে, এই সময় বেসামরিক নাগরিকরা আতঙ্কিত হয়ে পড়েছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে ওই সূত্র আরও জানিয়েছে, “ইস্তানবুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনও পাল্টা আঘাত করি নি।” পাকিস্তানের সেনাবাহিনী এখনও এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত মাসের শুরুর দিকে কাবুলে একাধিক বিস্ফোরণের পর সীমান্ত সংঘর্ষে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ৫০ জনই আফগান বেসামরিক নাগরিক। সামরিক বিশ্লেষকরা এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে উল্লেখ করেছেন।
তালেবান ২০২১ সালে কাবুলে ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্ক অবনতি হচ্ছে। সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা নিয়মিত ঘটছে।
উভয় দেশের মধ্যে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ অক্টোবর দোহায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও, সাম্প্রতিক আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। ইস্তানবুলে বৃহস্পতিবার আলোচনার আরেক দফা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনও তা স্পষ্ট নয়। উভয় দেশই ব্যর্থ হলে নতুন যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়