ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকার বিশেষ জজ আদালত-২-এ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর-এর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। বিচারক আয়েশা নাসরিন অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্যগ্রহণের জন্য ২০ জানুয়ারি দিন নির্ধারণ করেন। এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের সহকারী দেওয়ান আশিক।
এস কে সুরকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। দুদকের পক্ষ থেকে প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আসামিপক্ষের কোনো আইনজীবী না থাকায় অব্যাহতির বিষয়ে শুনানি হয়নি। আদালত অভিযোগ পড়ে শোনান, এবং সিতাংশু কুমার নিজেকে নির্দোষ দাবি করেন। পরে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, সিতাংশু কুমারকে জ্ঞাত আয়ের বাইরে সম্পদের হিসাব দিতে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। তিনি গত বছরের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেছিলেন, তবে নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা দাখিল করেননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের