ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এলডিসি উত্তরণের প্রভাব মূল্যায়ন ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের স্বল্পোন্নত দেশ বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন। তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবির প্রেক্ষাপটে ব্যবসায়ীদের উদ্বেগের মাত্রা মূল্যায়ন করবেন।
সংশ্লিষ্টরা বলছেন, এলডিসি থেকে উত্তরণের বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে এখনো আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীদের ধারনা, দেশের এলডিসি মর্যাদা হারালে রপ্তানি খাত বড় ধরনের ধাক্কা পেতে পারে। প্রধান বাজারগুলো যেমন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারালে রপ্তানি আয় ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, জাতিসংঘের প্রতিনিধিদল ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। তারা সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবেন এবং এলডিসি উত্তরণের সময়সীমা পেছানোর দাবির প্রেক্ষিতে ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়গুলো বিশ্লেষণ করবেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)