ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা
নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর গণসংযোগকালে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সরওয়ার বাবলা নামের একজন নিহত হয়েছেন। ঘটনা ঘটে বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান এই হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, এ ধরনের দুঃখজনক ঘটনায় কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।
জামায়াত আমির আরও বলেন, আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তাঁর সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে এবং প্রার্থীসহ আরও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনা একান্তই নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান একান্ত প্রয়োজন।
তিনি সতর্ক করে বলেছেন, ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী ও খুনিরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে, যা কারো জন্যই কল্যাণকর নয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের