ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আমরা সর্বত্র সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব চাই: নাহিদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক এনসিপি নিবন্ধিত হওয়ার পর মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, "আমরা সারাদেশে জুলাই সনদের পক্ষে জনমত তৈরি করেছি এবং বিচারের জন্য কথা বলে যাচ্ছি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো। জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সবার দল।"
তিনি জানান, এনসিপি এখন একটি নিবন্ধিত রাজনৈতিক দল। দীর্ঘ দিনের চেষ্টা এবং কেন্দ্রীয় ও তৃণমূলের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এই নিবন্ধন সম্ভব হয়েছে। নাহিদ ইসলাম যারা নতুন করে রাজনীতি করতে চান এবং বাংলাদেশকে নতুন করে গড়তে চান, তাদের এনসিপির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমরা সব জেলায়, সব আসনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চাই।"
এনসিপির সাংগঠনিক কার্যক্রম সারাদেশে চলমান আছে উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, এ মাসের মধ্যেই তাদের প্রার্থিতার তালিকা চূড়ান্ত করা হবে। তিনি প্রত্যাশা করেন, মানুষের কাছ থেকে যে সাড়া এবং সমর্থন তারা পেয়েছেন, আগামী নির্বাচনেও সেটি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিল, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে গত ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর ইসির সঙ্গে এক ধরনের "লড়াইয়ের মধ্য দিয়ে" শাপলা কলি প্রতীক নিয়ে নিবন্ধন পেতে সক্ষম হয়েছে দলটি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)