ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আজ ব্রাজিল বনাম হন্ডুরাস ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ(LIVE)
সরকার ফারাবী: বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তারকাদের উত্থানের মঞ্চ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা তরুণ প্রতিভাদের নিয়ে শুরু হয়েছে এই বৈশ্বিক উৎসব। আর আজই ৬.৩০ মিনিটে মাঠে নামছে অন্যতম ফেভারিট দল, ব্রাজিল অনূর্ধ্ব-১৭।
গ্রুপ এইচ (Group H)-এর প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ হন্ডুরাস অনূর্ধ্ব-১৭ দল। গ্রুপ পর্বে মোট তিনটি ম্যাচ খেলবে প্রতিটি দল, আর এই ম্যাচটি হলো তাদের প্রথম পদক্ষেপ Matchday 1 of 3।
জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে দুই দল
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের তরুণরা শুরু থেকেই শিরোপার লড়াইয়ের অন্যতম দাবিদার। টেকনিক, গতি এবং দলীয় সমন্বয়ে এগিয়ে থাকা এই দলটি তাদের প্রতিভার প্রমাণ দিতে প্রস্তুত।
অন্যদিকে, তুলনামূলকভাবে অনভিজ্ঞ হলেও হন্ডুরাস অনূর্ধ্ব-১৭ দলও সুযোগের সদ্ব্যবহার করতে চায়। টুর্নামেন্টের শুরুতেই জয় তুলে নেওয়াই দুই দলের প্রধান লক্ষ্য।
তরুণ প্রতিভাদের লড়াইয়ে নজর বিশ্বজুড়ে
এই ম্যাচকে ঘিরে ফুটবল বিশ্বের প্রত্যাশা আকাশছোঁয়া। কারণ, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপই অনেক সময় ভবিষ্যতের বিশ্বসেরা তারকাদের উত্থানের সূতিকাগার হয়ে ওঠে।
ব্রাজিলের টেকনিক্যাল ফুটবল আর হন্ডুরাসের আক্রমণাত্মক মানসিকতা দুয়ের মেলবন্ধনে আজকের ম্যাচে দেখা যেতে পারে গোলের ঝড়।
ম্যাচের সময় ও সম্প্রচার ব্যবস্থা
ম্যাচ শুরু: ৬.৩০ মিনিট।
এই গুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে ফিফা প্লাস (FIFA+) প্ল্যাটফর্মে। মোবাইল, ট্যাব বা কম্পিউটার যে কোনো ডিভাইস থেকেই সহজে দেখা যাবে খেলাটি।
সবচেয়ে ভালো খবর হলো, দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে (Free) উপভোগ করতে পারবেন ম্যাচটির লাইভ স্ট্রিমিং। তবে দেশের অবস্থান ও স্ট্রিমিং সার্ভিসের নীতিমালা অনুযায়ী অ্যাক্সেস শর্তাবলী (Access Requirements) ভিন্ন হতে পারে তাই দেখার আগে তা যাচাই করা প্রয়োজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি