ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
বৃষ্টিতে ঢাকার বাতাসে খানিক স্বস্তি, দূষিত শহরের তালিকায় কিছুটা উন্নতি
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন শহরের মতোই বায়ুদূষণের ভয়াবহতায় দীর্ঘদিন ধরে বিপর্যস্ত বাংলাদেশে রাজধানী ঢাকা। তবে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যমতে, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর দাঁড়ায় ৯৪, যা “মাঝারি” মানের মধ্যে পড়ে। ফলে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান এখন ১৪তম।
অন্যদিকে, একই সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৭০। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (২৩৭), তৃতীয় স্থানে কলকাতা (২২২), চতুর্থ স্থানে উগান্ডার রাজধানী কামপালা (১৬১) এবং পঞ্চম স্থানে পাকিস্তানের করাচি (১৩৫)।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ০–৫০ হলে বায়ু ভালো বলে বিবেচিত হয়, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১–২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়। এ অবস্থায় নাগরিকদের বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থদের বাইরে যাতায়াত সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা