ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বিএনপির মনোনয়ন পেলেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি সংসদীয় আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় সুপ্রিম কোর্টের ১০ জন স্বনামধন্য আইনজীবীর নাম রয়েছে, যা এবারের নির্বাচনে বিএনপির একটি উল্লেখযোগ্য দিক।
মনোনীত সুপ্রিম কোর্টের আইনজীবীরা হলেন: নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নেত্রকোণা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল, কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান, মাগুরা-২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, কুষ্টিয়া-২ আসনে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, নাটোর-১ আসনে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলাল, লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এবং সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এটি তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা এবং দলের প্রয়োজনে যেকোনো সময় এটি পরিবর্তিত হতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, ৬৩টি আসনে দলীয় প্রার্থী দেওয়া হয়নি। এই আসনগুলোর কিছু জোট শরিকদের জন্য রাখা হয়েছে এবং বাকিগুলোতে আলোচনার পর পরবর্তীতে প্রার্থী ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)