ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন-কে নিয়ে তার মন্তব্যের কারণে।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন-এর আদালতে কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আইনজীবী মাহাদী হাসান জুয়েল এই তথ্য নিশ্চিত করেন।
মামলার আবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী আন্দোলনের নেতৃত্বদানের ক্ষেত্রে বিএনপি ও তার নেতাদের সুনাম ক্ষুণ্ণ এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ১ নভেম্বর নাসীরুদ্দীন পাটওয়ারী যুবদল নেতা নয়নকে নিয়ে বলেন, জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা নয়ন একা যে পরিমাণ চাঁদাবাজি ও দুর্নীতি করেছে, তা দিয়ে বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি, মাথা ক্লিন হয়নি, বডিও ক্লিন হয়নি। এখন আমার মনে হয়, ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)