ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোট দিতে পারবে জেলে থাকা আসামিরাও: সিইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার জেলে থাকা আসামিরাও ভোট দিতে পারবেন। একই সঙ্গে প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় ১০ লাখ লোকও ভোট দিতে পারবে। এই তথ্য সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চতুর্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা সাধারণত ভোট দিতে পারেন না। তবে এবার একটি বিশেষ অ্যাপের মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করে ভোট দিতে পারবেন। জেলে থাকা আইনগতভাবে নাগরিক আসামিরাও ভোটাধিকার ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিরাও এই নির্বাচনে ভোট দিতে পারবেন।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক ধারা রক্ষায় এই নির্বাচন গুরুত্বপূর্ণ। আনসার বাহিনী ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় প্রধান ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)