ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ডিভিডেন্ড কমেছে তথ্যপ্রযুক্তির দুই কোম্পানির
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন:শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ৭টি কোম্পানি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১টি কোম্পানি আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেশি ঘোষণা করেছে, ২টির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে, ২টির ডিভিডেন্ড কমেছে এবং ২টি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
যে দুটি কোম্পানিরডিভিডেন্ডকমেছে, সেগুলো হলো অগ্নি সিস্টেম ও ই-জেনারেশন লিমিটেড।
অগ্নি সিস্টেমস
অগ্নি সিস্টেমস লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৪.৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ১৫ পয়সা। আয় কমার প্রধান কারণ হিসেবে IAS 12 এবং IAS 8-এর বিধান মানতে গিয়ে পূর্ববর্তী অর্থবছরের ২.৮৮ কোটি টাকা আয়কর খরচ হিসেবে দেখানোকে উল্লেখ করা হয়েছে।
আলোচ্য অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ প্রবাহ (নগদ প্রবাহ) হয়েছে ১ টাকা ৭০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৩১ পয়সা। রাজস্ব বৃদ্ধির কারণে ক্যাশ প্রবাহ বেড়েছে।
৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৫ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ১৬ টাকা ৬২ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর, সকাল ১০ টায় হাইব্রিড ফরমেটে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
আরও পড়ুন-
তথ্যপ্রযুক্তির তিন কোম্পানির ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের ভরসা
ই-জেনারেশন
ই-জেনারেশন লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ৪৪ পয়সা।
আলোচ্য অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ প্রবাহ (নগদ প্রবাহ) হয়েছে ১ টাকা ২০ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৮০ পয়সা।
৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৮ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ২৩ টাকা ৩১ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর, সকাল ১০ টায় হাইব্রিড সিস্টেমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৩ ডিসেম্বর।
আরও পড়ুন-
তথ্যপ্রযুক্তির দুই কোম্পানি: আগের বছর ডিভিডেন্ড, এবছর ‘নো’
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ