ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
তথ্যপ্রযুক্তির দুই কোম্পানি: আগের বছর ডিভিডেন্ড, এবছর ‘নো’
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ৭টি কোম্পানি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১টি কোম্পানি আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেশি ঘোষণা করেছে, ২টির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে, ২টির ডিভিডেন্ড কমেছে এবং ২টি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
যে ২টি কোম্পানি সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে, সেই দুই কোম্পানি আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল। কোম্পানি দুটি হলো-ড্যাফোডিল কম্পিউটার্স ও ইনটেক লিমিটেড।
ড্যাফোডিল কম্পিউটার্স
ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আগের অর্থবছর কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ২১ পয়সা।
আলোচ্য অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ প্রবাহ (নগদ প্রবাহ) হয়েছে ৩ টাকা ১৮ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৩০ পয়সা।
৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯০ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর, সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।
ইনটেক লিমিটেড
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ০.২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে ৩৮ পয়সা লোকসান করেছে। আগের বছর একই সময় আয় হয়েছিল ১৬ পয়সা।
আলোচ্য অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ প্রবাহ (নগদ প্রবাহ) দাঁড়িয়েছে মাইনাস ৯ পয়সা, যা আগের বছর ছিল ৭৪ পয়সা।
৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪৫ পয়সা।
আগামী ১৮ ডিসেম্বর, সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের