ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঐকমত্য কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নয় মাসের নিরবচ্ছিন্ন সংলাপ, মতৈক্য আর কাঠামোগত সংস্কারের রূপরেখা সফলভাবে সম্পন্ন করায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গঠিত এই কমিশন কেবল জুলাই জাতীয় সনদ প্রণয়নেই সফল হয়নি, বরং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতির জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে যাত্রা শুরু করে ঐকমত্য কমিশন। গতকাল ৩১ অক্টোবর শেষ হয় তাদের আনুষ্ঠানিক মেয়াদ।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অর্জন, যা নির্বাচন ব্যবস্থার দিকনির্দেশনা দেবে, ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা তৈরি করবে এবং গণতন্ত্রকে করবে সুদৃঢ়।
তিনি বলেন, জনগণ এখন পরিবর্তন প্রত্যাশা করছে এমন পরিবর্তন, যা গণতান্ত্রিক সংস্কৃতিকে এগিয়ে নেবে, স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধ করবে এবং নাগরিকের অধিকার ও মর্যাদা সুরক্ষিত করবে।
ড. ইউনূস আরও জানান, অতীতের মতো এবার কোনো বিদেশি মধ্যস্থতার প্রয়োজন হয়নি; বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেরাই আলোচনায় বসে সমাধানের পথ খুঁজে নিয়েছে। এতে বিশ্ববাসীর সামনে উদাহরণ তৈরি হয়েছে যে, জাতির সংকটের সমাধান জাতির হাতেই হতে পারে।
তিনি সব রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানান এবং বলেন, জুলাই সনদ পৃথিবীর ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত, যা ভবিষ্যতে অন্যান্য দেশকেও অনুপ্রাণিত করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)