ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
গণতন্ত্র পুনরুদ্ধারে দেশজুড়ে নতুন জাগরণ শুরু হয়েছে: ড্যানী
নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধারে দেশজুড়ে নতুন জাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী।
শনিবার (১ নভেম্বর) দুপুরে নেত্রকোনার বারহাট্টার উপজেলা সদরে এক গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, দেশে এখন একদলীয় শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে রুদ্ধদ্বারে ঠেলে দেওয়া হয়েছে। তবে জনগণ আর নীরব থাকবে না, বিএনপির নেতৃত্বে অধিকার আদায়ের আন্দোলনে তারা ঐক্যবদ্ধ হয়েছে।
ড্যানী উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচি শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে ন্যায়বিচার, স্বাধীন বিচারব্যবস্থা, প্রশাসনের জবাবদিহি ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তিনি জানান।
গণসংযোগে বারহাট্টা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে স্থানীয় নেতারা আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে