ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৬৫১ জন, রোগী বেড়ে ৭০ হাজার
ডুয়া ডেস্ক: দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে একই সময়সীমায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুনভাবে ভর্তি হয়েছেন ৬৫১ জন।
এই বছর ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা এখন ২৭৮ জন, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার। বর্তমানে দেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০,৫১৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম শনিবার (১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন সংক্রমণের তথ্য জানায়। এতে বলা হয়েছে, নতুন আক্রান্তের মধ্যে বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম ৯৮ জন, ঢাকা বিভাগ ১২০ জন, ঢাকা উত্তর সিটি ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটি ১১৭ জন, খুলনা ১৩ জন, ময়মনসিংহ ২৯ জন, রাজশাহী ২২ জন এবং সিলেট ৩ জন।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৭ জন রোগী। চলতি বছরে মোট ৬৭,৪৫৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এর আগে ৩১ অক্টোবরও ডেঙ্গুর একটি মৃত্যুহীন দিন ছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে