ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বহুরূপীদের খপ্পরে দেশ বিপর্যস্ত: আলাল
নিজস্ব প্রতিবেদক: দেশ বর্তমানে বহুরূপীদের প্রভাবের কারণে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। তাঁর মতে, রাজনৈতিক প্রতিহিংসা ও স্বার্থের সংঘর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাই এখন ধৈর্য ও কৌশল অবলম্বন করে এগিয়ে যাওয়ার সময় এসেছে বিএনপির।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
আলাল বলেন, বিএনপির এখন ধৈর্য ধরার সময়। রাজনীতি ও সমাজের সর্বত্রই বহুরূপীদের দাপট দেখা যাচ্ছে। এদের প্রভাবে দেশ এক জটিল অবস্থায় পড়েছে।
তিনি অভিযোগ করেন, অতীতেও জামায়াত তৎকালীন সরকারের কাছ থেকে সুবিধা পেয়েছিল। জামায়াতের অনেক শীর্ষ নেতা আগে জাসদের সঙ্গে যুক্ত ছিল, এমনকি তারা ‘গলাকাটা পার্টি’র সদস্যও ছিল। ৫ আগস্টের পর ছাত্রলীগের ভেতর থেকেই শিবিরের উদ্ভব হয়েছে, দাবি করেন আলাল।
বিএনপির এই নেতা আরও বলেন, জামায়াত এখন তাদের চেহারা বদলাতে শুরু করেছে। তারা হিন্দুদের নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। কারণ বিএনপি হলো অর্জুন গাছের ছালের মতো— যার প্রয়োজন কেটে নিয়ে যায়।
একাত্তরের হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান আলাল। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা সহ্য করতে চায় না।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ভূমিকা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা