ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সাদা ভাত নয়, ব্রাউন রাইসেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য
অনেকে মনে করেন, ভাত খেলে ওজন বেড়ে যায়। তাই মোটা হওয়ার ভয়ে অনেকেই সাদা ভাত এড়িয়ে ব্রাউন রাইস খেতে শুরু করেন। কিন্তু ব্রাউন রাইস কেবল ওজন নিয়ন্ত্রণেই নয়, সার্বিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।
হজমে সহায়কব্রাউন রাইসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজম প্রক্রিয়া উন্নত করে। এটি বদহজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
হৃদ্স্বাস্থ্যের জন্য ভালোনিয়মিত ব্রাউন রাইস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়। ফলে হৃদ্রোগের ঝুঁকি কমে, হার্ট থাকে সুস্থ ও সক্রিয়।
পুষ্টিতে ভরপুরভিটামিন বি, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম ও ম্যাঙ্গানিজ—এই প্রয়োজনীয় পুষ্টিগুলো ব্রাউন রাইসে বিদ্যমান, যা সাদা ভাতে সাধারণত অনুপস্থিত।
অ্যান্টিঅক্সিডেন্টের উৎসব্রাউন রাইসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর ফ্রি র্যাডিকেল থেকে সুরক্ষা দেয়, যা বার্ধক্য ও নানা রোগ প্রতিরোধে সহায়ক।
সুতরাং, সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইস খাওয়ার অভ্যাস শরীরের ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি হজম, হৃদ্স্বাস্থ্য ও সার্বিক পুষ্টির জন্যও এক চমৎকার বিকল্প হতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে