ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রাশিয়াকে টেক্কা দিতে ইউক্রেনের হাতে গ্রিপেন যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় নতুন সামরিক অধ্যায়ের দ্বারপ্রান্তে ইউক্রেন। এবার দেশটির আকাশে উড়তে যাচ্ছে সুইডেনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ‘গ্রিপেন’। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই গ্রিপেন জেট ইউক্রেনের বিমানবহরে যোগ দেবে যা ইউক্রেনের প্রতিরক্ষা কৌশলে এক ঐতিহাসিক মোড় আনবে।
সম্প্রতি সুইডেন ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ইউক্রেন ১০০ থেকে ১৫০টি জেএএস-৩৯ গ্রিপেন-ই মাল্টিরোল ফাইটার জেট সংগ্রহ করবে। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন জানিয়েছেন, প্রকল্পটি ১০ থেকে ১৫ বছরের দীর্ঘ প্রক্রিয়া এবং তাৎক্ষণিক ডেলিভারি সম্ভব নয়।
ইউক্রেনীয় বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, যুদ্ধবিমান কেনা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে বিশেষজ্ঞদের ধারণা, ইউক্রেন প্রথমে গ্রিপেনের পুরোনো সি/ডি সংস্করণগুলোই পাবে। তবুও এই বিমানগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় গতি ও শক্তি যোগ করবে।
গ্রিপেন তার গতি, উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং কম রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য পরিচিত। সর্বশেষ গ্রিপেন ই সংস্করণ জেনারেল ইলেকট্রিকের এফ৪১৪জি ইঞ্জিনে চালিত, যা ঘণ্টায় ২ হাজার কিলোমিটার গতিতে (ম্যাক ২) উড়তে সক্ষম। এতে রয়েছে বিশাল প্যানোরামিক ডিসপ্লে ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কন্ট্রোল সিস্টেম, যা ২০২৫ সালে প্রথমবারের মতো বাস্তব মিশনে ব্যবহৃত হয়।
এটির বড় সুবিধা হলো ছোট রানওয়ে বা এমনকি সাধারণ সড়ক থেকেও উড্ডয়ন ও অবতরণ সম্ভব। মাত্র ১০ মিনিটেই পুনরায় উড্ডয়নের উপযোগী করা যায়। পাশাপাশি মেটিওর ও এআইএম-১২০ ক্ষেপণাস্ত্র বহনের মাধ্যমে এটি দূরপাল্লার আকাশযুদ্ধে রাশিয়ার বিমানগুলোকে কার্যকরভাবে প্রতিহত করতে পারবে।
বিশ্লেষকরা বলছেন, গ্রিপেন ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি বদলে না দিলেও এটি দেশটির আকাশ প্রতিরক্ষায় নতুন ভারসাম্য তৈরি করবে। সুইডেন ইতোমধ্যে এর কিছু যন্ত্রাংশ পাঠিয়েছে এবং স্থানীয় উৎপাদনের প্রস্তুতিও নিচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)