ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রোমে বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে প্রবাসীদের বিশাল বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিরা একের পর এক হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছেন। স্থানীয় সময় সোমবার বিকেলে রোমের ভিয়া তুসকোলানার কনসিলি পার্কে হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তারা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ধারণ করেন এবং বাংলাদেশিদের ওপর হামলা বন্ধ, নিরাপত্তা ও ন্যায় নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা একত্রিত হয়ে স্লোগান দেন—“বাংলাদেশিদের ওপর হামলা বন্ধ করতে হবে”, “নিরাপত্তা চাই, ন্যায় চাই”, “একতার শক্তিতে সন্ত্রাস প্রতিহত করবো।” সমাবেশ শেষে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি পিয়াজ্জা সান জুভাননি বস্কোতে গিয়ে শেষ করেন।
এই কর্মসূচি আয়োজন করে তুসকোলানা সমাজ কল্যাণ সমিতি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। এতে অংশগ্রহণ করেন বরিশাল জেলা সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, নোয়াখালী সমিতি, ফেনী জেলা সমিতি, জালালাবাদ এসোসিয়েশন ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ সমিতি, সেন্তসেল্লে ঐক্য পরিষদ, তুসকোলানা বন্ধু মহল, একতা ব্যবসায়ী সমিতি, নবজাগরণ নারী কল্যাণ সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা সমিতিসহ রোমের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা একসঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার ও ন্যায়বিচার প্রদানের আহ্বান জানান।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ