ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘জুলাই সনদ নিয়ে বিভাজন থাকলে নির্বাচন যথাসময়ে হবে না’
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের ছোট-বড় সব রাজনৈতিক দলই এখন নির্বাচনী প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছে। তবে জুলাই সনদ নিয়ে বিভাজন থেকে গেলে জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া কঠিন হবে, এমনকি তা বাধাগ্রস্তও হতে পারে।
বুধবার (২৯ অক্টোবর) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন নুরুল হক নুর। বৈঠকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে ৯ দফা প্রস্তাবনা দেওয়া হয়।
নুর বলেন, যদি নির্বাচন বিলম্বিত হয়, তাহলে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার এবং পুরো দেশই গুরুতর সংকটে পড়বে। নির্বাচনের এক মাস আগে কোনো অনিশ্চয়তা দেখা দিলে কমিশনের উদ্যোগ নেওয়ার সুযোগ থাকে। তাই আমরা চাই, কমিশন যেন সরকারপ্রধানের সঙ্গে বসে বিষয়টি স্পষ্ট করে।
তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি নির্বাচনি প্রস্তুতি জোরদার করতে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে। কমিশন জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলেই তারা আনুষ্ঠানিক সংলাপে বসবে।
গণঅধিকার পরিষদের এই নেতা জোর দিয়ে বলেন, এখন আর ঘুরপাক নয়, দেশকে নির্বাচনের দিকেই অগ্রসর হতে হবে। জুলাই সনদ ও জাতীয় নির্বাচনই সব প্রশ্নের চূড়ান্ত জবাব দেবে।
নিজ নিজ প্রতীকে ভোট করা প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ইসির সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখি। স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ ছাড়াই কমিশন আরপিও সংশোধন বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা প্রশংসা করি।
তিনি যোগ করেন, নির্বাচন যদি জোট ভিত্তিকও হয়, প্রার্থীরা নিজেদের দলের প্রতীকে নির্বাচন করবে। কেউ কেউ আপত্তি তুলতে পারেন, তবে জাতীয় ঐকমত্যের আলোকে কমিশনের সিদ্ধান্তই কার্যকর হচ্ছে, এবং নিজেদের প্রতীকে ভোট করার সিদ্ধান্ত তারই অংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান