ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
‘আইন উপদেষ্টার উপর জনগণের আস্থা নেই’
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের প্রতি জনগণের আস্থা নেই। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এক সংবাদব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি জনগণের সামনে ড্রাফট আকারে উপস্থাপন করা উচিত। এটি এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল বারবার জনগণের আস্থার বাইরে গিয়ে জুলাই সনদটিকে সংবিধানের অধীনে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। আমরা আশঙ্কা করি, গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটকে না ধরে উনি ঐতিহাসিক সনদটি পাশ কাটিয়ে ভিন্ন পথে প্রবাহিত করতে চাইবেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ঐকমত্য কমিশন কর্তৃক প্রদত্ত এই সনদ জাতীয় ঐক্যের প্রতীক। কেউ যদি এই ঐক্যের বিপরীতে বিভাজনের চেষ্টা করে, তাহলে প্রায়শই তারা ফ্যাসিবাদী শক্তিকে দেশে প্রবেশ করানোর চেষ্টায় জড়িত থাকে।
পাটওয়ারী আরও উল্লেখ করেন, গত বছরের ৫ তারিখে আমরা দেখেছি যে জনগণকে এড়িয়ে তারা ক্যান্টনমেন্টে গিয়েছিল। সেখানে ফ্যাসিবাদী শক্তিগুলো, যা আওয়ামী লীগ বা জাতীয় পার্টির নামে উপস্থিত, তারা জুলাই সনদকে ভন্ডুল করে দেশে প্রবেশের চেষ্টা চালিয়েছে।
এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অধীনে যে ঐকমত্য কমিশন রয়েছে, তাদের আদেশটি জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করা উচিত। তখনই আমরা এটি পর্যালোচনা করে এনসিপি স্বাক্ষরের সিদ্ধান্ত নেব।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের