ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
টানা ৮ম বার ক্ষমতায় বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট পল বিয়া
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ক্যামেরুনে ৯২ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট পল বিয়া অষ্টম বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক এই প্রেসিডেন্ট আরও সাত বছরের জন্য দেশের ক্ষমতা ধরে রাখলেন।
গত ১২ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সোমবার ক্যামেরুনের নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল অনুযায়ী, পল বিয়া ৫৩.৬৬ শতাংশ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসা তিচিরোমা বাকারি পেয়েছেন ৩৫.২ শতাংশ ভোট।
নির্বাচনের ফলাফল তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন অন্যান্য প্রার্থীরা। বিয়ার সরকারের সাবেক মন্ত্রী তিচিরোমা এএফপিকে বলেছেন, "এটা কোনো নির্বাচন নয়, বরং প্রহসন ছিল। প্রকৃত বিজয়ী আমরা। তারা আমাদের ফলাফল ছিনিয়ে নিয়েছে।" তিনি দেশবাসীকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন।
মূলত ১২ অক্টোবর ভোটের পর থেকেই তিচিরোমার সমর্থকরা রাস্তায় নেমেছিলেন। গত সপ্তাহ থেকে তারা তিচিরোমোকে বিজয়ী ঘোষণার দাবিতে আন্দোলন শুরু করেন, যাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন।
সোমবার ভোটের ফলাফল ঘোষণার দিন ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে থমথমে পরিস্থিতি বিরাজ করে। গণ্ডগোলের আশঙ্কায় বেশিরভাগ দোকান ও পেট্রোলস্টেশন বন্ধ ছিল। ফলাফল ঘোষণার পর তিচিরোমার বাড়ির সামনে জড়ো হওয়া সমর্থকদের ওপর পুলিশের স্নাইপার শ্যুটারদের গুলিতে আরও দুজন নিহত হয়েছেন।
দেশের ভেতরে 'লৌহমানব' হিসেবে পরিচিত পল বিয়া কঠোরভাবে বিরোধীদের দমন, অর্থনৈতিক অসমতা বজায় রাখা এবং ব্যাপকভাবে নিয়ন্ত্রণবাদী শাসক হিসেবে পরিচিত। সংবিধান অনুযায়ী ক্যামেরুনের প্রেসিডেন্টের মেয়াদ সাত বছর, যা পল বিয়ার ৪৯ বছরের ক্ষমতায় থাকার রেকর্ডকে আরও দীর্ঘায়িত করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)