ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নিউইয়র্কে মুসলিম মেয়র এগিয়ে, বিরোধী ধর্মগুরুদের চিঠি ভাইরাল
নিজস্ব প্রতিবেদক :যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেয়র নির্বাচনের আগে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে থাকলেও, তার বিরুদ্ধে প্রতিপক্ষ ও কিছু ধর্মগুরু সক্রিয়ভাবে জনমত তৈরিতে লেগেছে। বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন র্যাবাই তার প্রতি বিরোধী পদক্ষেপ হিসেবে চিঠিতে স্বাক্ষর করছেন, যাতে সাধারণ ভোটাররা তাকে ভোট না দেন।
মামদানিকে ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখানো হলেও, তার প্রচারণার অংশ হিসেবে প্রদত্ত বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফের প্রতিশ্রুতি নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণ তীব্র। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো তাকে ইসলামপন্থি বলে অভিহিত করেছেন এবং প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে অযোগ্য দাবি করেছেন।
তাছাড়া, মামদানির বারবারের ইসরাইলবিরোধী মনোভাবের কারণে নিউইয়র্কের ইহুদী সম্প্রদায়ও তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা কঠিন করতে উদ্যোগী হয়েছে। টাইমস অফ ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, দেশের বিভিন্ন শহরের র্যাবাইরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন, যা সাধারণ ইহুদি ভোটারদেরকে তার বিপক্ষে প্রভাবিত করার উদ্দেশ্যে। বর্তমানে এই চিঠিতে ১ হাজারেরও বেশি স্বাক্ষর জমা পড়েছে, যা মার্কিন নির্বাচনী ইতিহাসে বিরল ঘটনা হিসেবে ধরা হচ্ছে। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এই মেট্রোপলিটন শহরের মেয়র নির্বাচন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক