ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণার তারিখ পেছাল ৩ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক:শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৩টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণার জন্য বোর্ড সভার তারিখ পিছিয়েছে। কোম্পানির ডিভিডেন্ড ঘোষণার তারিখ পরিবর্তন একটি নিয়মিত ঘটনা হলেও, একসাথে ৩টি ভিন্ন খাতের কোম্পানির বোর্ড সভার তারিখ পেছানোর খবর বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। তালিকাভুক্ত এই কোম্পানিগুলো হল- মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
রবিবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর, মঙ্গলবার বিকাল ৩:০০ টায় মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বোর্ড সভায় বসবে। কোম্পানিটির পূর্বের বোর্ড সভার তারিখ ছিল ২৭ অক্টোবর, সোমবার বিকেল ৩:০০ টায়। একই দিন বিকাল ৪:০০ টায় জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ বোর্ড সভায় বসবে। কোম্পানিটির পূর্বের বোর্ড সভার তারিখ ছিল ২৭ অক্টোবর, সোমবার বিকাল ৪:০০ টায়।
এছাড়া ৬ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ২:৩৫ টায় সামিট অ্যালায়েন্স পোর্ট বোর্ড সভায় বসবে। কোম্পানিটির পূর্বের বোর্ড সভার তারিখ ছিল ২৮ অক্টোবর, মঙ্গলবার দুপুর ২:৩৫ টায়।
এমজে
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত