ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের শীর্ষে লাহোর
ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচকে (AQI) আজ সকাল সোয়া ৮টায় ঢাকার স্কোর ছিল ১৬৩। এতে করে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে বাংলাদেশ রাজধানী।
রোববার (২৬ অক্টোবর) সকালে প্রকাশিত ওই সূচকে দেখা যায়, বায়ুদূষণে শীর্ষস্থান দখল করেছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৬৭। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২৯০। তৃতীয় স্থানে আছে উজবেকিস্তানের তাসখন্দ, স্কোর ১৬৭।
ঢাকার পর পঞ্চম অবস্থানে রয়েছে আজারবাইজানের বাকু, যার বায়ুমানের স্কোর ১৬১। তালিকার শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের স্কোর ১৪৩ থেকে ১৬০-এর মধ্যে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী,
০–৫০ স্কোর হলে বায়ুর মান ‘ভালো’।
৫১–১০০ এর মধ্যে হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’।
১০১–১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।
১৫১–২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’।
২০১–৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’।
৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য হয়।
আজকের স্কোর ১৬৩ হওয়ায় ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)