ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
দলিল আছে, রেকর্ডও নেই: জমি কি আদৌ পাওয়া যাবে?
সরকার ফারাবী
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এমন বহু জমির মালিক বা উত্তরাধিকারী আছেন, যাদের হাতে বৈধ দলিল থাকলেও রেকর্ডে তাদের নাম নেই এবং বাস্তবে জমির দখলও হারিয়েছেন। বিশেষ করে যারা দীর্ঘদিন বিদেশে ছিলেন বা জমির হালনাগাদ খবর রাখেননি, তাদের ক্ষেত্রে এই ধরনের জটিলতা প্রায়ই দেখা যায়। কিন্তু আইন অনুসারে, শুধু দলিল থাকা মানেই সব শেষ নয় সঠিক আইনি পদক্ষেপ নিলে জমির মালিকানা ও দখল দুটোই পুনরুদ্ধার করা সম্ভব।
প্রথম ধাপ: আদালতের মাধ্যমে মালিকানা প্রমাণ
দলিল থাকা সত্ত্বেও যদি নামজারি না হয় বা রেকর্ডে অন্য কারও নাম থেকে যায়, তাহলে প্রথমেই আদালতের মাধ্যমে মালিকানা প্রমাণ করতে হবে। এ জন্য আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী দুটি ভিন্ন আদালতে মামলা করা যায়—
১) ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (LST):
সরকারি পরচা বা খতিয়ান প্রকাশের দুই বছরের মধ্যে যদি রেকর্ড সংশোধনের আবেদন করতে চান, তাহলে এই ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে।
২) সহকারী জজ আদালত:
যদি দুই বছর সময় পেরিয়ে যায়, অথবা রেকর্ড পরিবর্তনের বিষয়টি আপনি আগে না জেনে থাকেন, সেক্ষেত্রে সহকারী জজ আদালতে “ঘোষণামূলক মামলা” (Declaratory Suit) করতে হবে। এর উদ্দেশ্য হলো আদালতের মাধ্যমে নিজেকে জমির প্রকৃত মালিক হিসেবে ঘোষিত করা।
দ্বিতীয় ধাপ: দখল পুনরুদ্ধার
আদালতের রায় ও নামজারি সম্পন্ন হওয়ার পরের ধাপ হলো দখল পুনরুদ্ধার। এ ক্ষেত্রে অনুসরণ করতে হবে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ধারা ৮।
এই আইনের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ে গঠিত ভূমি প্রতিকার আদালতে আবেদন করা যাবে।
দখল পুনরুদ্ধারের প্রক্রিয়াটি হলো:
আদালতের আদেশ ও প্রমাণপত্রসহ নির্ধারিত ফরমে আবেদন করা।
ম্যাজিস্ট্রেট আবেদনকারীর মালিকানা যাচাইয়ের জন্য তদন্ত করবেন।
তদন্তে অভিযোগ প্রমাণিত হলে, ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট জমির দখল ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারবেন।
আইনজীবীদের পরামর্শ
বিশেষজ্ঞদের মতে, সময়মতো সঠিক আইনি পদক্ষেপ ও প্রয়োজনীয় কাগজপত্র থাকলে দলিলধারী ব্যক্তি তার জমির মালিকানা ও দখল উভয়ই ফিরে পেতে পারেন। আইন অনুযায়ী, আদালতের রায় ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রকৃত মালিক তার অধিকার পুনরুদ্ধার করতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি