ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নীলা চৌধুরীর প্রশ্ন
মৃত্যুর একদিন আগে বোরখা পরে সেই গাড়িতে কারা আসছিল?
বিনোদন ডেস্ক: সালমান শাহর মৃত্যুর রহস্য দীর্ঘ ২৯ বছর পর আলোচনার মুখে এসেছে। অনেক বছর ধরে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হলেও গত সোমবার আদালত তাকে হত্যার মামলার আওতায় আনার নির্দেশ দিয়েছেন। এই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
মায়ের দীর্ঘ প্রতীক্ষা এবার কিছুটা স্বস্তিতে পরিণত হয়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, “আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। তার শরীরের চিহ্নও প্রমাণ দেয় এটা পরিকল্পিত খুন। সামিরার ঘনিষ্ঠরাও পরে জানিয়েছে কীভাবে খুন হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, মৃত্যুর দিন ও পরবর্তী সময়ে তার ছেলের প্রতি যথাযথ আচরণ করা হয়নি এবং তার ছেলে অসুস্থ অবস্থায়ও বাড়িতে ঢুকতে দেয়া হয়নি।
এরপর তিনি কয়েকটি প্রশ্ন তুলেন, “সামিরার মা ৫ সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল? ইমনের (সালমান শাহর ডাক নাম) বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে, বোরখা পরে সেই গাড়িতে কারা ছিল? আমরা পরে শুনেছি। এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে।” তিনি আরও বলেন, “আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল। কিন্তু গলায় কোনো দাগ ছিল না। পোস্টমর্টেমের বাহানা করে আমার ছেলের পার্টস কেটে নেয়া হয়।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ। দীর্ঘ ২৯ বছর ধরে বিভিন্ন তদন্তে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও এবার হত্যার মামলা রূপ নেওয়ায় ন্যায় বিচার প্রত্যাশা করছেন তার পরিবার। প্রধান আসামি হিসেবে রয়েছেন নায়কের সাবেক স্ত্রী সামিরা হক, এবং বাকি ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?